পীরগঞ্জের জেলে পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতজামায়াত নেতা মামুন গ্রেপ্তার

  • গাইবান্ধা প্রতিনিধি ঃ
  • মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ ০১:০৩:০০
  • কপি লিঙ্ক

রংপুরের পীরগঞ্জে মাঝিপড়ায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত জামায়াত নেতা মো: মামুনকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপের হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে । গ্রেপ্তারকৃত মামুনের পিতার নাম জাভেদ আলী।

গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, রবিবার গভীর রাতে রংপুর পুলিশ সাদুল্যাপুর পুলিশের সহযোগীতা নিয়ে তার আত্বীয়র বাড়ি থেকে  গ্রেফতার করে। পরে ওই রাতেই তাকে সাদুল্লাপুরে না এনে রংপুরে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য