র‌্যাব-৬ এর অভিযানে হরিণাকুন্ডুতে অস্ত্রসহ হাবিব বাহিনীর হাবিব গ্রেফতার

  • ঝিনাইদহ-প্রতিনিধি ঃ
  • শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ ০২:৪৬:০০
  • কপি লিঙ্ক

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি হাবিবুর রহমান নামে হাবিব বাহিনীর হাবিবকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। তিনি হরিণাকুন্ডুর দারিয়াপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে। 

বৃহস্পতিবার র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার গোপন সুত্রে খবর পেয়ে র‌্যাব-৬ হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামের জনৈক আসলামের লিচু বাগানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চাঁদপুর-নগরবাথান সড়ক দিয়ে পালানোর চেষ্টা করে হাবিবুর রহমান। র‌্যাব জানায়, হাবিবুরের হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, নগদ ১৪ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় একটি মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য