ফরিদপুরের সালথা উপজেলা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষনার্থীদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের মতবিনিময় "মিট দ্যা ইউএনও" অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুব উন্নয়ন অফিস।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহসান কামালের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, প্রশিক্ষনার্থী মাহবুব হোসেন, শারমিনা জাহান নিপুন সহ প্রশিক্ষনার্থী বৃন্দ। প্রশিক্ষনার্থীদের সাথে প্রাণবন্ত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার।
এসময় প্রশিক্ষনার্থীরা ইউএনওর বাল্যকাল, শিক্ষাজীবন ও চাকুরীকালীন অভিজ্ঞতার কথা জানতে চাইলে ইউএনও তার সব কথা তুলে ধরেন তাদের কাছে।
চাকুরির কোন বিকল্প নেই উল্লেখ করে ইউএনও হাসিব সরকার প্রশিক্ষনার্থীদের সঠিকভাবে কাজ করে দেশ গঠনের ভূমিকা রাখার আহব্বান জানান।






মন্তব্য