বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ ১২:৫৬:০০
  • কপি লিঙ্ক

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে ওই ইউনিয়নের ‘২৯ মাইল কদমতলি’ নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর বীরগঞ্জ নিজপাড়া এলাকার সঞ্জয় (২৮) ও সাহাদাত (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে মোটরসাইকেলে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন সাহাদাত ও সঞ্জয়। ‘২৯ মাইল কদমতলি’ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান দুই মোটরসাইকেল আরোহী।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য