সদরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

  • সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
  • বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ ০১:১৩:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াঁজখালী বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রি করার অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার বিকেলে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনে দুই ব্যবসায়ী সালাম মোল্যা ও মানোয়ার হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করে। সদরপুর থানা পুলিশের সহযোগীতায় উক্ত অভিযান পরিচালনা করেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারেক মাহমুদ।

এসময় দুই দোকান থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ‚স্মীভূত করা হয়।
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য