সদরপুরে ৪৪টি পূজামন্ডবে প্রতিমা তৈরিতে মৃৎ শিল্পিরা ব্যস্ত সময় পার করছে 

  • মোঃ হুমায়ুন কবির (তুহিন) সদরপুর প্রতিনিধি 
  • বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ ১১:০৮:০০
  • কপি লিঙ্ক

আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দূর্গা উৎসব । এ উৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। এ বছর ফরিদপুরের সদরপুর উপজেলায়  ৪৪টি পূজা মন্ডবে অনুষ্টিত হবে দুর্গা উৎসব ।  মৃৎ শিল্পীরা দিনরাত নিরলশ ভাবে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দূর্গা, সরস্বতী, লক্ষী, গণেশ, কার্তিক, অসুর, সিংহসহ অন্যান্য প্রতিমা তৈরির কাজ। 
মৃৎ শিল্পি বিমল পাল বলেন, এ বছর তিনি সদরপুর, ভাংগা, শরিয়তপুর ও সহ মোট ৪৪ টি মন্দিরে প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছেন। ইতিমধ্যে প্রতিমার দো-মাটির কাজ শেষ হয়েছে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস জানান, এ উপজেলায় ৪৪টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে দূর্গা উৎসব পালনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য