বোয়ালমারীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

  • আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: 
  • রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ ১১:৩১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামের সোতালিয়া টুংরাইল কুমার নদে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে তিনটি বাচাড়ি নৌকা। 

এ নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হন কদমী গ্রামের যুবলীগ নেতা মো. মিজানুর রহমান সোনা মিয়ার নৌকা, দ্বিতীয় হন একই গ্রামের মো. মারুফ মিয়ার নৌকা, তৃতীয় হয় মো. মিরাজ মেম্বর (সাবেক) এর নৌকা। 

প্রথম ও দ্বিতীয় বিজয়ীদের মধ্যে ২৮ " মনিটর পুরুস্কার দেওয়া হয়। পুরুস্কার বিতরণ করেন মেলা কমিটির সভাপতি মো. মিজানুর রহমান মোল্যা, মো. মিরাজ মোল্যা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য