উদ্ধার হল সেই ট্রলার , কোন লাশ নেই ভেতরে  

  • অনলাইন
  • রবিবার, ২৯ আগস্ট ২০২১ ০১:১২:০০
  • কপি লিঙ্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ডুবে যাওয়া সেই ট্রলারটি ঘটনার ৪০ ঘণ্টারও বেশি সময় পর রবিবার উদ্ধার হয়েছে। বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় বেলা ১১টার দিকে ট্রলারটিকে পানির নিচ থেকে উদ্ধার করে তীরে আনা হয়। তবে, ট্রলারের ভেতরে আর কোনো লাশ পাওয়া যায়নি বলে জানিয়েছেনন সংশ্লিষ্টরা।

শুক্রবার বিকেলে ট্রলারডুবির ঘটনায় মোট ২২ জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে ১১জন নারী ও ৯জন শিশু। স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে ডুবে যাওয়ার ট্রলারটিকে উদ্ধার করে। ট্রলারের ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য