গাইবান্ধায় ট্রলির ধাক্কায় নিহত ১

  • গাইবান্ধা প্রতিনিধি :
  • সোমবার, ২৩ আগস্ট ২০২১ ০৯:০৮:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার সাদুল্লাপুরে স্যার বোঝাই ট্রলির ধাক্কায় সাইফ মিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে।  আজ সাদুল্লাপুর-টু- মাদারগঞ্জের রাস্তায় চৌধুরী বাজারের পশ্চিম পাশে বড় জামালপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।  নিহত শিশুটি বড় জামালপুর গ্রামের মিলন মিয়ার পুত্র। 

জানা যায়, শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল।  এসময় একটি শ্যালো চালিত ট্রলি শিশুকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।  স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য