লালমনিরহাট  ২ হাজার ৭শত  ৮৪ পরিবারে কোভিড-১৯ খাদ্য সহায়তা প্রদান

  • মোঃ রেজাউল করিম, লালমনিরহাট
  • বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ ১০:২১:০০
  • কপি লিঙ্ক

লালমনিরহাট জেলা পরিষদ ২০ লাখ টাকা ব্যয়ে জেলা ৫টি উপজেলায় ২ হাজার ৭শত ৮৪টি পরিবারের মাঝে কোভিড-১৯ খাদ্য সহায়তা ও সহায়ক সামগ্রী প্রদান করেছে।
বিতরণকৃত খাদ্য ও সহায়ক সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সোয়াবিন তেল, ১টি সাবান।

জেলা পরিষদের ৫টি উপজেলায় নির্বাচিত ১৫ জন, সদস্য, ৫ জন মহিলা সদস্য ও পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে এই সকল খাদ্য ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের ২০ জন সদস্য ও সদস্যা প্রত্যেককে ১ শত করে প্যাকেট তার নিজস্ব নির্বাচনী এলাকায় বিতরণের জন্য দেয়া হয়। বাকী খাদ্য ও সহায়ক সামগ্রী জেলা পরিষদ চেয়ারম্যান বিতরণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য