মাদারীপুরে ৩৯ জনকে অর্থদণ্ড, সেনা টহল 

  • মাদারীপুর প্রতিনিধি :
  • শুক্রবার, ০২ জুলাই ২০২১ ০৯:৫৫:০০
  • কপি লিঙ্ক

নিষেধাজ্ঞা অমান্য করে বাজার করতে গিয়ে আড্ডা দেওয়ার অপরাধে মাদারীপুরের শিবচরে ৬ জনসহ জেলায় ৩৯ জনকে আটক করে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জেলার সকল উপজলার করােনা সংক্রমনের হটস্পট ও গুরুত্বপূর্ণ এলাকাতে ১৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ সব আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সম্ননয়ে ১৬টি মোবাইল কোর্ট একযোগে পরিচালিত হচ্ছে।
 
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, করোনা সংক্রমন এড়াতে লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান ও সেনাবাহিনীর একটি দল শুক্রবার সকাল থক দুপুর  পর্যন্ত,চান্দেরচর  বাজার, শেখপুর বাজারসহ উপজেলার বিভিন বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চান্দেরচর বাজারে ব্যাগ হাতে নিয়ে বাজার করতে এসে বাজার না করে সমবয়সীদের নিয়ে বাজারের এক কোনে জমিয়ে আড্ডা দেওয়ার অপরাধে ৬ জনকে আটক করে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এদিন বিভিন্ন অযুহাতে বাজারে অযথা ঘোরাফেরা করার অপরাধে আরাে ৩ জনকে ও মাক্স পরিধান না করে মাটরসাইকল নিয় ঘােরাফেরা করার অপরাধে আরাে ২ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। 

ভ্রাম্যমান আদালত এদিন ১১ টি মামলায় ৩ হাজার ১শ টাকা অর্থদন্ড প্রদান করেন। অভিযানকালে মাক্সবিহীন অনেকের মাঝে মাক্স বিতরন করে সচতেনতামূলক পরামর্শও প্রদান করা হয়। এদিন জেলার সকল উপজলার করােনা সংক্রমনের হটস্পট ও গুরুত্বপূর্ণ এলাকাগুলাতে ১৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ সব আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সমন্নয়ে ১৬টি মােবাইল কাের্ট একযােগে পরিচালিত হয়। শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ১৬টি ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩৯টি মামলার মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান বলেন, করােনা সংক্রমন এড়াতে সরকার ঘােষিত লকডাউন বাস্তবায়ন উপজলাজুড়ে আমাদের অভিযান চলছে। বিভিন জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সবাইকে সচেতন করা হচ্ছে। এরপরও কেউ লকডাউনের নিয়মাবলী অমান্য করলে জেলসহ কঠাের সাজা প্রদান করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য