জিপিএ-৫ পেয়েছেন রিফাত হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি

  • অনলাইন
  • শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ০৯:১০:০০
  • কপি লিঙ্ক

এইচএসসি পরীক্ষায় বরগুনা সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন রিফাত হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি (অপ্রাপ্তবয়স্ক) মো. রাশিদুল হাসান রিশান ফরাজী।
রিশান ফরাজীর মা রেশমা বেগম ফলাফলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার ইচ্ছা ছিলো ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে। সরকারের কাছে দাবি, তাকে সাধারণ ক্ষমা করে লেখাপড়া করার সুযোগ দেওয়া হোক।’

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। ওই বছর ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য