পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা, আহত ২

  • এসএম বাচ্চু, সাতক্ষীরা:
  • রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০ ০৯:০৬:০০
  • কপি লিঙ্ক

পূর্ব শত্রুতার জের ধরে আকলিমা বেগম ও আব্দুস সামাদ শেখের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এবিষয়ে তালা থানায় মামলা করা প্রস্তুতি চলছে। ঘটনার বিবরণে প্রকাশ, রোববার বেলা ১২টার দিকে সাতক্ষীরা জেলার  তালা উপজেলার  রহিমাবাদ গ্রামের কফিল উদ্দীন শেখের পুত্র আব্দুস সামাদ বাড়িতে কাজ করছিলেন। তখন স্থানীয় সন্ত্রাসী জামায়েত শিবির ক্যাডার রায়হানের পিতা ওয়ার্ড জামায়েত ইসলামের নেতা রাজ্জাক শেখ (৪৫),তার স্ত্রী খাদিজা বেগম, উশৃঙ্খল কন্যা আফরোজা খাতুন আকস্কিক ভাবে হামলা চালায়।

হামলার সময় ব্যবহার করেন দেশীয় অস্ত্র দা, বটি,শাবল,কোদাল,বাশের লাঠি,লোহার রড। এ সময় আব্দুস সমাদকে বাঁচাতে গেলে তার স্ত্রী  আকলিমা বেগমকে পিটিয়ে মারাত্মক ভাবে আহতসহ কানে থাকা স্বর্নের দুল ছিড়ে নেওয়ার সময় আকলিমার বাম কানের লতি ছিড়ে আহত হয়েছে।

তালা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আকলিমা বেগম বলেন,পারিবারিক শত্রুতার কারণে দীর্ঘদিন ধরেই আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসী রাজ্জাক শেখ ও তার স্ত্রী খাদিজা বেগম, ছেলে রায়হান শেখ,উশৃঙ্খল কন্যা আফরোজা খাতুন। এই ব্যাপারে  এলাকায় একাধিকবার বিচার-সালিসও হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহলের ইন্ধনে তারা আমাকে ও আমার পরিবারের ওপর একের পর এক সন্ত্রাসী হামলা করছেন।

তারই সূত্র ধরে রোবার সকাল ১২টার দিকে আমার স্বামী বাড়িতে কাজ করা অবস্থায় আতর্কিতে ভাবে হামলা চালায় উক্ত সন্ত্রাসী বাহিনী। এসময় স্বামীর চিৎকার শুনে আমি এগিয়ে  আসলে আমাকে বেধড়ক মারধর করে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আমাকে ও স্বামীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে রাজ্জাক বলেন, আমি তাকে মারধর করিনি।আর রিপোট করলে আমার কিছু হবে না।

তালা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার বলেন, আকলিমা ও সামাদ মারাত্মক ভাবে আহত হয়ে তালা হাসপাতালে আসেন। আকলিমার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় নাক,কান দিয়ে রক্ত পরেছে। তাছাড়া কানের বাম দিক ছিড়ে যাওয়ায় ৬ টি সেলাই দেওয়া হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সামাদ শেখ কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তালা থানার এসআই প্রীতেশ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য