গাইবান্ধায় মৌলবাদী জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

  • ডেস্ক
  • মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০ ১০:৩৬:০০
  • কপি লিঙ্ক

মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গাইবান্ধা জেলা শাখা সোমবার বিকেলে শহরে মিছিল বের করে।
 
জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীবের নেতৃত্বে মৌলবাদী-জঙ্গি সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ  মিছিলটি স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে মৌলবাদী গোষ্ঠী ও তাদের উস্কানিদাতাদের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা, সদর উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য