বাংলাদেশ আওয়ামী যুবলীগের নতুন কমিটিতে ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় গতকাল শনিবার সন্ধ্যায় সদরপুর উপজেলার নেতা কর্মীরা একাধিক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এমপি নিক্সন চৌধুরীকে যুবলীগের নতুন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় সদরপুর বাসির পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায়।
মিছিল শেষে নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।




.jpg)

মন্তব্য