আগের তিন দিন বৃষ্টি-বাদলা পূজা মন্ডপে যেতে সমস্যা বাধালেও বিজয়া দশমীতে আবহাওয়া ছিল অনেকটাই স্বাভাবিক। এ কারণে আজ ফরিদপুরের সদপুরের পূজা মন্ডপ গুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো।
উপজেলায় ৪০টি পূজামণ্ডপে সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার বিজয়া দশমীতে উৎসব মূখর পরিবেশে এবং স্বাস্থ্য বিধি মেনে উৎসব উদযাপন হচ্ছে। প্রতিটি পূজা মন্ডপে ৫শ কেজি করে চাল সরকারি ভাবে অনুদান দেয়া হয়েছে।
আজ বিজয়া দশমীতে দেবী দুর্গা বিদায় নেবেন। সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।




.jpg)

মন্তব্য