ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেস’র গোবিন্দ চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাঃ আব্দুল গফফার মিয়া, সদস্য নিলয় চন্দ্র সরকার প্রমুখ।

সদরপুরে দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
- মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ ০১:২৬:০০
- কপি লিঙ্ক Links Copied





মন্তব্য