লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নে বান-ভাসি ৪শত৭০ জন মানুষের মাঝে ১০ কেজি করে ৪.৭০ মেঃটন জিআর এর চাল বিতরণ করেন সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি।
আজ দুপুরে উপজেলা সিংগীমারী ইউনিয়নে এ ত্রান বিতরণ করেন।এসময় উপজেলা কৃষকলীগ সভাপতি আলাউদ্দিন মিয়া, সিংগীমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজুল্লাহ টাইফুন,পিআইও ফেরদৌস আহমেদসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু প্রমূখ উপস্থিত ছিলেন।
অপরদিকে ওই ইউনিয়নে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ৬মাসের প্রশিক্ষণ শেষে ২৫জন বেকার যুবতীর মাঝে সেলাই মেশিন ও প্রশিক্ষণ সনদ তুলে দেন মোতাহার হোসেন এমপি।




.jpg)

মন্তব্য