গাইবান্ধায় এবারে ৫৭১ মন্দির ও পূজা মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। বিগত বছরে ৬০৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলেও সরকারি নির্দেশনার আলোকে এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি অনুসরণে কমেছে ৩৩টি পূজা।
এ উপলক্ষে শনিবার শহরের শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দির অঙ্গনে জেলা পূজা উদযাপন পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের জেলা সভাপতি রণজিৎ বকসী সূর্যের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি দীপক রায়, সাংগঠনিক সম্পাদক চঞ্চল সাহা, রকি দেব, সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, তনয় দেবল, উজ্জল চক্রবর্ত্তী প্রমূখ। পূজায় সরকারি নির্দেশনা প্রতিপালন এবং পূজাকালীন নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।




.jpg)

মন্তব্য