রাজধানীর পান্থপথের গ্রিন রোডে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি জানান, বেলা ১টা ১০ মিনিটে তারা আগুন লাগার খবর জানতে পারেন। এর পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা রওনা দেন।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই ডিউটি অফিসার।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ বিষয়ে কিছু জানা যায়নি।




.jpg)

মন্তব্য