সদরপুর বাজারে মোবাইল গ্যালারী শো-রুমে চুরি হওয়ার ৮ দিনের মাথায় ৩ চোর আটক, বেশ কিছু মোবাইল উদ্ধার

  • তানভীর তুহিন, (স্টাফ রিপোর্টার)
  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ ১০:৪৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার সিটি ভবন মার্কেটে গত বৃহস্পতিবার গভীর রাতে মোবাইল গ্যালারী শো-রুমে চুরির ঘটনা ঘটে। কয়েক লক্ষ টাকার মালামাল চুরি হয় । চোরেরা শো-রুমের উপরের চাল ও গ্রীল কেটে শোরুমে প্রবেশ করে মূল্যবান মোবাইল, ল্যাপটপ, নগদ টাকা ও সিসি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল চুরি করে ।

পরে মোবাইল শো-রুমের  মালিক মোঃ জুয়েল হাসান বাদী হয়ে সদরপুর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। এরপর চোর ধরতে অভিযান শুরু করেন সদরপুর থানা পুলিশের দল। অভিযানের ৮ দিনের মাথায় আজ রোববার সদরপুর থানা পুলিশের দল রাজবাড়ি জেলার দৌলতদিয়া এলাকা থেকে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তিন জন চোর এবং ১৭টি মোবাইল উদ্ধার করেছে।

এ ব্যাপারে ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদরপুর-ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম আজ রোববার বিকেল চুরি হওয়া মোবাইল গ্যালারী শো-রুম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, কাজ শুরু করেছি চোর ধরার এবং মাল উদ্ধারের প্রক্রিয়া আমরা শুরু করেছি। ইতিমধ্যে আমরা চোরাইকৃত ১৭ টি মোবাইল এবং তিনজন চোরকে আটক করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান এখনো অব্যাহত আছে আমরা এখনো অভিযান পরিচালনা করে যাচ্ছি। আমরা আশা করছি আরো আসামি ধরতে পারবো এবং আরো চোরাইকৃত মোবাইল উদ্ধার করতে পারবো। চোরেরা যে গাড়িটি নিয়ে এসেছিল চুরি করার সময় আমরা সেই গাড়িটিও জব্দ করেছি। এর সাথে সংশ্লিষ্ট প্রধান আসামি ধরা পড়েছে তার নাম জুলহাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, অফিসার ইনচার্জ সদরপুর সৈয়দ লুৎফর রহমান।


এত অল্প সময়ে চোর ধরা পরায় সদরপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ।
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য