মাদারীপুরে র‌্যাবের হাতে বিয়ার ও মদসহ মাদক ব্যবসায়ী আটক

  • মাদারীপুর প্রতিনিধি:
  • বুধবার, ১২ আগস্ট ২০২০ ০৯:২৫:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুরের কালকিনিতে মধু সূদন দে(৪২) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র‌্যাব ৮।

বুধবার গভীর রাতে উপজেলার ডাসার এলাকার পশ্চিম দর্শনা গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২১ বোতল মদ ও ৪৪ বোতল বি.আর উদ্ধার করা হয়। আটককৃত মধু সূদন দে উপজেলার ডাসার এলাকার পশ্চিম দর্শনা গ্রামের মাদব চন্দ্র দের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের বিত্তিতে মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামরে নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল ডাসার এলাকায় তিন ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ২১ বোতল মদ ও ৪৪ বোতল বি.আর উদ্ধার করা হয়।

র‌্যাবের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ডাসার থানা এলাকায় মদ ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য