গাজীপুরের কোনাবাড়ীতে করোনার ভয়াবহতা জেনেও শিশুদের জীবনের ঝুঁকিতে ফেলায় এবং শিশুদের মধ্যে সংক্রামক ছড়ানোর সুযোগ দেওয়ার অভিযোগে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা ও এক স্কুলের পরিচালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার অক্সফোর্ড মডেল স্কুল, অরবিট এডুকেয়ার স্কুল ও জরুন ন্যাশনাল স্কুলে পরীক্ষা নেয়া হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ জানান, গাজীপুর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের কোনাবাড়ী পেয়ারাবাগান এলাকার জরুন ন্যাশনাল স্কুলে ক্লাস ফাইভ ও ক্লাস এইটের ছেলে মেয়েদের পরীক্ষা ও ক্লাস চলমান পাওয়া যায়। স্কুলের মালিক ও শিক্ষক করোনার ভয়াবহতা জেনেও শিশুদের জীবন ঝুঁকিতে ফেলায় এবং শিশুদের মধ্যে সংক্রামক ছড়ানোর সুযোগ দেয়ার অভিযোগে স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলামকে দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী ওই স্কুলের শিক্ষিকাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। স্কুলটিতে দেড় শতাধিক শিক্ষার্থীর ক্লাস ও পরীক্ষার কার্যক্রম চলছিল।
এছাড়া, একই অপরাধে কোনাবাড়ীর হরিনাচালা এলাকায় অরবিট এডুকেয়ার স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে এবং এসরার নগর এলাকার অক্সফোর্ড মডেল স্কুলের শিক্ষক রবিন হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।




.jpg)

মন্তব্য