সাতক্ষীরার তালায় জেলা পরিষদের নগদ অর্থ বিতরণ

  • তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ ১০:৩২:০০
  • কপি লিঙ্ক

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় করোনা (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ ১ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
 
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন,উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী,উপজেলা নির্বাহী অফিসের মনিরুজ্জামান মনি প্রমুখ

জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন জানান,করোনা (কোভিড-১৯) ভাইরাসের কারনে অসহায় হয়ে পড়েছে দুস্থ ও নিম্মবৃত্ত মানুষেরা। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের পরামর্শক্রমে উপজেলার ৬টি ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে ৫০০ টাকা করে মোট ১ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয় ।

 


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য