করোনাভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০১৯-২০ অর্থবছরের বিশেষ অনুদান থেকে দিনাজপুরের বিরামপুর উপজেলার নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে প্রতি শিক্ষককে ৫ হাজার ও কর্মচারীদের আড়াই হাজার টাকা হারে করোনায় ক্ষতিগ্রস্থ মোট ৮৮ জন শিক্ষকের মাঝে প্রধান অতিথি হিসেবে চেক প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।
এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন




.jpg)

মন্তব্য