পদ্মা ও আড়িয়াল খাঁর পানি কমলে দুর্ভোগ কমেনি চরাঞ্চলে

  • তানভীর তুহিন, সদরপুর (ফরিদপুর):
  • বুধবার, ০৮ জুলাই ২০২০ ১০:০৭:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে পদ্মা ও আড়িয়াল খাঁর নদের পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি চরাঞ্চলের বন্যা কবলিত মানুষের। 

বন্যার পানিতে উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নের কয়েকে হাজার পরিবার পানি বন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির পাশাপাশি গো-খাদ্যোর সংকট দেখা দিয়েছে। 

গত চারদিনে আড়িয়াল খাঁ নদের প্রবল স্রোতের তোড়ে চর মানাইড়, ঢেউখালী, চর নাছিরপুরসহ তিনটি ইউনিয়নে নদী ভাঙ্গনে ফসলি জমি, গাছপালাসহ শতাধিক পরিবারের বসত বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 

ফলে নদী ভাঙ্গন কবলিত এলাকার পরিবার গুলো গরু-ছাগল ও পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নীচে মানবেত ভাবে দিন কাটাচ্ছে।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য