ভাঙ্গায় পৃথক দুটি ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলা পরিষদের পুকুর থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধমহিলার লাশ উদ্ধার করেছে। এছাড়া উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে রবশেখ নামে অপরএক ব্যাক্তি বিষপানে আত্মহত্যা করার অভিযোগে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সকাল ১০টার দিকে ভাঙ্গা বিশ্বরোড সংলগ্ন উপজেলা পরিষদ পুকুরের পাশ দিয়ে পথচারীরা যাওয়ার সময় অজ্ঞাতনামা একজন মহিলার মৃতদেহ পানিতে ভাসতে দেখেন। এসময় পথচারীরা ভাঙ্গা থানার পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ওই বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করে। এঘটনায় ভাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় দুটি অপমৃত্যূ মামলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন




.jpg)

মন্তব্য