পলাশবাড়ীতে আল্লাহর দলের তিন সদস্য গ্রেপ্তার

  • অনলাইন
  • শুক্রবার, ২৬ জুন ২০২০ ১২:১০:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৩। আজ বৃহস্পতিবারে (২৫ জুন)  বিপুল পরিমান উগ্রবাদী বই, লিফলেটসহ মোবাইল ফোন ও সিমকার্ডসহ বিভিন্ন কাজপত্র উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত হলো: পলাশবাড়ী উপজেলার আন্দুয়া গ্রামের মৃত্যু আব্দুর রহমানের ছেলে টিপু সুলতান (৩৬), বিশ্রামগাছী গ্রামের মৃত গোলাম সরোওয়ারের ছেলে গোলাপ মন্ডল (৩৫) ও পাশ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার ধারাই গ্রামের আবুল কাশেমের ছেলে আলামিন (৩৯)।

এবিষয়ে রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি সিদ্দিক আহমদ জানান, পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামে পশ্চিমপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ওই তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য