নড়াইলের কালিয়ায় ন্যায্য মূল্য থেকে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রির অভিযোগের ভিত্তিতে বিভিন্ন দোকানে কালিয়া ও নড়াগাতী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
সোমবার দুপুর ১২ টার দিকে কালিয়া উপজেলার বিভিন্নস্থানে এ অভিযান চালায়। অভিযুক্ত দোকানীরা অতিরিক্ত মুল্যে সিগারেট বিক্রি করবে না মর্মে পুলিশের কাছে মুচলেকা দেয়।
জানা যায়, ব্রিট্রিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানীর (বেনসন ও গোল্ডলিফ) সিগারেট কোম্পানীর নির্ধারিত দামের চেয়ে প্রতি শলাকায় ১ টাকা বেশী করে বিক্রি করে আসছিল কতিপয় অসাধূ বিক্রেতা। ভোক্তারা গত বাজেটের পর থেকে থানায় অভিযোগ দিয়ে আসছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রহিম স্টোর, সোহেল স্টোর, পলাশ ষ্টোর, সামাদ স্টোর, কামাল স্টোর, জনি স্টোর, মোহাম্মদ স্টোর, কবির স্টোর এবং ফরিদ স্টোরসহ মোট ১৯ টি দোকানে অভিযান চালায় থানা পুলিশ।
এ ব্যাপারে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ নড়াইল জেলার পরিবেশক বাংলাদেশ জমিনকে জানান, কিছু অসাধূ ব্যবসায়ী বাজেটের আগে ও পরে সরকার ও কোম্পানী নির্ধারিত মূল্যের চাইতে অধিক মুনাফার লোভে বেশী দামে সিগারেট বিক্রি করে বাজার অস্থিতিশীল করে রাখেন। ভোক্তা যে সঠিক দামে সিগারেট কিনতে পারেন সেদিকে কোম্পানী ও আমাদের দৃষ্টি রয়েছে। ইতিমধ্যে দোকানদারদের মুনাফাকে আরো বাড়িয়ে দেয় হয়েছে তাই সকল ব্যাবসায়ীদের প্রতি আমার অনুরোধ সঠিক দামে সিগারেট বিক্রির জন্য।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন




.jpg)

মন্তব্য