সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

  • সাতক্ষীরা, প্রতিনিধি
  • সোমবার, ২২ জুন ২০২০ ০৩:৪৭:০০
  • কপি লিঙ্ক

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে গোলাম রব্বানী নামের একজনের মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে চিকিৎসাধীর অবস্থায় তিনি মারা যান। তিনি কলারোয়া উপজেলার গোয়ালচাতর এলাকার মৃত জাহাবক্স গাজীর ছেলে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার গোলাম রব্বানী ভর্তি হন। পরে তাকে হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য