মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

  • মাদারীপুর, প্রতিনিধি
  • রবিবার, ২১ জুন ২০২০ ০৭:৩০:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় ইতালি প্রবাসী ছালাম খালাশী (৫৭) করোনা উপসর্গ নিয়ে রবিবার দুপুরে মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইতালি প্রবাসী ছালাম খালাশী মার্চ মাসের পথম সপ্তাহে ইতালি থেকে মাদারীপুরের নিজ বাড়িতে আসেন। গত এক সপ্তাহ থেকে তার শরীরে করোনা উপসর্গ জ্বর, কাশি দেখা দেয়। বাসাতে বসেই তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রবিবার দুপুর পৌনে ২টার দিকে নিজ বাসাতেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা এসে করোনার নমুনা নিয়ে গেছেন। এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন।


মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন বলেন, দুপুরে ছালাম খালাশী নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মারা যাওয়ার পরে আমরা তার করোনার নমুনা সংগ্রহ করেছি। তাকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য পরিবারের সদস্যদের বলা হয়েছে।


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য