সিরাজগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শাশুড়ি-ননদ আটক

  • সিরাজগঞ্জ, প্রতিনিধি
  • রবিবার, ২১ জুন ২০২০ ০৬:৩৩:০০
  • কপি লিঙ্ক

সিরাজগঞ্জ শহরে যৌতুকের কারনে মুন্নী খাতুন (২৬) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার শাশুড়ি ও ননদকে আটক করেছে পুলিশ। 

শনিবার গভীররাতে শহরের মালশাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে  ২নং পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক ফারুক সরকার বাংলাদেশ জমিনকে জানান। 

নিহত মুন্নী খাতুন ওই মহল্লার মৃত আসকর আলীর মেয়ে ও একই মহল্লার জাহিদ শেখের স্ত্রী। আটকরা হলেন- নিহতের শাশুড়ি মৃত সোলায়মান আলীর স্ত্রী মমতা খাতুন ও তার মেয়ে রুনা খাতুন।

উপ-পরিদর্শক বাংলাদেশ জমিনকে বলেন, যৌতুকের দাবিতে মুন্নী খাতুনকে তার স্বামী, শাশুড়ি ও ননদ দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলো। শনিবার রাতেও তারা মুন্নীকে মারপিট ও নির্যাতন করে। ধারনা করা হচ্ছে মারপিটের একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী জাহিদ শেখ পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য