সাতক্ষীরার তালায় বিশ্ব মা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সাতক্ষীরা, প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ০৯:০৫:০০
  • কপি লিঙ্ক

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় বিশ্ব মা দিবস ২০২০ ও করোনা(কোভিড-১৯)ভাইরাস সচেতনায় “মায়েদের ভূমিকা” বিষয়ক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদেও হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান কৃষিবিদ মুরশীদা পারভীন পাপড়ী।

অনুষ্টানে উপস্থিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের সভাপতিদ্বয়,আই জি এ ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক, প্রশিক্ষার্ণী সহ সাধারণ মায়েরা। 

উপল্লেখ্য যে, প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস সরকারী ভাবে বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালিত হলেও এ বছর করোনা ভাইরাসে কারনে সরকারের নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালন করা হলো।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য