সালথায় ১৮ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত

  • সালতা (ফরিদপুর), প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ০৮:৪৭:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথায় স্বাস্থ্যবিধি অমান্য করায় পৃথক অভিযানে ১৮ ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার বিকালে উপজেলা সদর বাজার, ফুলবাড়িয়া, আলোমপুর ও চান্দাখোলা  এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। 

এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ৬জনকে ১ হাজার ৭শত টাকা ও ৪টার পরে দোকান খোলা রেখে জনসমাগম করায় ১১ দোকানদারকে ৯হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য