তালায় গৃহবধুকে কুপিয়ে হত্যার চেষ্টা

  • সাতক্ষীরা, প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ০৪:১৬:০০
  • কপি লিঙ্ক

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারুল বেগম (২৮) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটে সোমবার সকালে ঢ্যামসাখোলা গ্রামে। এঘটনায় গুরুতর আহত গৃহবধু পারুল বেগমকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহবধুর স্বামী ফজলুল সরদার জানান, প্রতিবেশি আবুল হোসেন মলোঙ্গীর মেয়ে শামছুন্নাহার ওরফে মেঝ খুকি পিতার বাড়িতে থেকে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজকর্ম চালাচ্ছিল। একপর্যায়ে সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্থ হওয়ায় তার অপকর্মের প্রতিবাদ করলে তার সাথে বিরোধ সৃষ্ট হয়। এই বিরোধের জের ধরে সোমবার সকালে শামছুন্নাহার এবং তার দুই ভাই শাহীন মলোঙ্গী ও রিপন মলোঙ্গী পারুল বেগম’র উপর হামলা করে। একপর্যায়ে শামছুন্নাহার ওরফে মেঝ খুকি ধারালো দা দিয়ে পারুল বেগমের মাথায় কোপ দিয়ে খুন করার চেষ্টা করে। এতে গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় এদিন পারুল বেগমকে তালা হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ব্যপারে তালা থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে গৃহবধুর স্বামী বাংলাদেশ জমিনকে জানিয়েছেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য