সালথায় দ্বিতীয় দিনেও দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সালতা (ফরিদপুর), প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ০৩:১৬:০০
  • কপি লিঙ্ক

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফরিদপুরের সালথায় দ্বিতীয় দিনেও দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেন পাট উন্নয়ন অধিদপ্তর। 


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রশিক্ষনের মধ্যেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পাট উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জিয়ারত আলী আকন্দ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফর রহমান, সালথা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাশু দাস, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার গোপাল চন্দ্র বিশ্বাস, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমূখ। দিন ব্যাপি ফরিদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা পাট চাষীদের প্রশিক্ষন প্রদান করেন। 

দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাট চাষীরা অংশগ্রহন করেন। 

উল্লেখ্য, গতকাল সোমবারও পাট চাষীদের পাট চাষ সম্পর্কে প্রশিক্ষন প্রদান করা হয়।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য