ফরিদপুরে বাল্যবিবাহ করতে এসে বর শ্রীঘরে

  • ফরিদপুর, প্রতিনিধি
  • সোমবার, ১৫ জুন ২০২০ ০৭:৫০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের শিবরামপুর হাসান্দি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। 
১৫জুন সোমবার বিকালে সহকারি কমিশনার (ভূমি) শাহ মোঃ সজীবের অধিনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা প্রশিক্ষক রাজিবুল ইসলামের নেতৃত্বে আনসার বাহিনীর একটি চৌকষ টিম নিয়ে মোবাইল কোর্ট পরিচলনা করে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়। 

এসময়ে কনে মৌসুমি আক্তার (১৬) ও বর আমির হামজা(২০) কে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে বরকে ৩ মাসের কারাদন্ড ও মেয়ের নানা আতিয়ার রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করে মেয়েকে ছেড়ে দেওয়া হয়। 

এ সময় ম্যাজিস্ট্রেট বাংলাদেশ জমিনকে বলেন, বাল্য বিয়ের খবরটি পান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। পরে তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পায় নবম শ্রেণির অপ্রাপ্তবয়স্ক ছাত্রীটি।এ সময় তিনি আরো বলেন বাল্য বিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ তাই অপরাধিদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য