ভাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে এসআর এর মৃত্যু 

  • ফরিদপুর (ভাঙ্গা), প্রতিনিধি
  • শুক্রবার, ১২ জুন ২০২০ ১২:১৩:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্লোব ফার্মা লিমিটেড এর এসআর আলমগীর হোসেন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আজ শুক্রবার (১২জুন, ২০২০) ভোর রাতে পৌরসভার ছিলাধর গ্রামের শাহসাহেব বাড়িতে (তার ভাড়া বাসায়) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার গ্রামের বাড়ি চাদপুর জেলায়। 

বাংলাদেশ জমিনকে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহসিন ফকির জানান, আলমগীর হোসেনের পরিবারের সাথে যোগাযোগ করে জানা গেছে শারীরিকভাবে তিনি বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। তবে ভাঙ্গায় তিনি কোন পরীক্ষা করেননি। অন্য কোথাও পরীক্ষা করেছেন বলে সঠিক করে পরিবার থেকে কেউ জানাতে পারেননি। তবে তার শারীরিক অসুস্থতার ধরনের চিত্র থেকে করোনা উপসর্গর নিয়ে মৃত্যু হয়েছে বলে উপলব্ধি করা যাচ্ছে বলে জানান তিনি। 

এদিকে বেনহাম ফারমার্স এর সিনিয়র আরএসএম আবুল কালাম আজাদ এক বিবৃতিতে তার পেশাদার একজন এসআর এর মৃত্যুর ঘটনায় আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সবার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সকলকে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন। 

উল্লেখ্য, এসআর আলমগীর হোসেন দীর্ঘদিন  ধরে ভাঙ্গায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন বলে জানা গেছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য