পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও শহরের পৌর এলাকার ৫০০ পরিবারের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছে নবারুন সংঘ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (২৩মে) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় (বড় মাঠ)এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমির।
কার্যক্রম উদ্বোধনের পর এলাকার দুস্থ,অসহায়,দিনমুজুর সহ বিভিন্ন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়। উপহার হিসেবে সেমাই, চিনি, দুধের প্যাকেট মুড়ি, পোলাওয়ে চাল ও মসলা প্রদান করা হয়।
কার্যক্রম সম্পর্কে সংগঠনটির সভাপতি দেবাশীষ দত্ত সমির বলেন, বর্তমান করোনা পরিস্থিতে সবাই যেন মিলে মিশে একসঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে পারে, এটি তারই প্রয়াশ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবারুন সংঘের সাধারণ সম্পাদক লিটন ইসলাম,কার্যকারী সদস্য আব্দুল্লাহ-আল-মামুন সহ সমিতির সকল সদস্যবৃন্দ এবং এলাকার বিশিষ্টজনেরা।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য