যথাযোগ্য মর্যাদা ও নানান কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ও গণপরিষদের প্রাক্তন সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজ সেবক, মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই)-এর ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সকালে সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতে অংশ নেন মরহুমের বড় সন্তান চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ছোট ছেলে মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এমপিসহ পরিবারের সদস্যরা, জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের মাত্র ২ জন করে নেতৃবৃন্দ পুস্পার্ঘ্য অর্পন করেন। করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে এবার কর্মসূচীগুলো স্বাস্থ্যবিধি অনুসরন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অন্যান্য বছর উপজেলা আওয়ামী লীগ নানান কর্মসূচী আয়োজন করলেও করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়াতে এবার কর্মসূচীতে পরিবর্তন আনা হয়েছে।
পৌরসভা ও ইউনিয়নের প্রতিটি মসজিদে দোয়া ও ইফতার মাহফিল স্বাস্থ্যবিধি অনুসরন করে আয়োজন করা হয়েছে। মন্দিরগুলোতেও আয়োজন করা হয়েছে প্রার্থনা সভার। ১৯৯১ সালের ১৯ মে ৫ম জাতীয় সংসদের সদস্য থাকাকালীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে এই মহান নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য