শিবচরে নিম্ন আয়ের মানুষের মাঝে পৌর মেয়রের সবজি বিতরণ

  • ওয়াহিদ মুরাদ, শিবচর:
  • মঙ্গলবার, ১২ মে ২০২০ ১০:১৫:০০
  • কপি লিঙ্ক

চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে শিবচরে নিম্ন আয়ের মানুষের মাঝে সবজি বিতরণ করেন শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান।

জানা যায়, চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে মঙ্গলবার সকালে শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান এর তত্ত্বাবধানে পৌর বাজারের টিএন্ডটি মোড়ে নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সবজি বিতরণের আয়োজন করা হয়। এ সময় ৭ শতাধিক পরিবারের মাঝে আলুু, করল্লা, কাঁচা মরিচ, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন প্রকারের সবজি বিতরণ করা হয়।

আগামীতেও এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি চলমান থাকবে বলে জানান শিবচরের পৌর মেয়র জনাব মো. আওলাদ হোসেন খান ।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য