গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহরে ইউনিয়নে বজ্রপাতে আব্দুল কাইয়ুম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এই ঘটনা ঘটে । সে ওই গ্রামের গ্রামের অজিমুদ্দিনের ছেলে।
কোচাশহর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাংলাদেশ জমিনকে জানায়, কোচাশহর ইউনিয়নের পাশ্ববর্তী মুকুন্দপুর গ্রামের একটি বিলে কয়েকজন কৃষক বোরো ধান কাটছিল। ধান কাটার সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে আব্দুল কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান এবং আরও ২জন কৃষক আহত হয়।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য