করোনা ভাইরাসে(কভোড- ১৯) আতঙ্কিত না হয়ে সচেতন হয় স্লোগান সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ যখন মহামারী ঘোষণা করেছেন তখন সাতক্ষীরার তালা উপজেলায় প্রশাসন সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন সাধারণ মানুষের সচেতন করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় তালা উপজেলার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ মিঠুন কুমার হালদার তার নিজ অবস্থান থেকে নিরলাস ভাবে সেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের।
কথা হয় তার কাছে আসা একজন রুগীর তিনি বলেন, গ্রাম ডাঃ মিঠুন আসলে একজন মানবিক লোক। তাকে ফোন করার মাত্র ছুটে চলে আসেন আমার মতো রুগীদেও সেবা প্রদান করার জন্য। তাছাড়া সরকারের প্রদত্ত আইন গুলো মেনে চলার জন্য তিনি সাধারণ মানুষদের উৎসাহিত করছেন। এমনকি যাহারা গরীব অসহায় তাদেরকে তিনি ফ্রি চিকিৎসা সেবা,ঔষধ প্রদান করা সহ তার সাধ্যমত করোনা ভাইরাসের উপসর্গ তিনি সাবান ও বিভিন্ন গ্রামে স্প্রে চলমান রেখেছেন।
তালা উপজেলার বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ মিঠুন কুমার হালদার জানান,করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত মানুষের সঠিক পরামর্শ ও সরকারী নিদের্শনা অনুযায়ী মানুষের চিকিৎসা সেবাই নিবেদিত আছি। আমার সাধ্যমত অসুস্থ মানুষ কেও ফোন করলে তার সেবাই তার বাড়িতে পৌছে যাচ্ছি।আমি ছাড়াও তালা উপজেলায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সম্মানিত সকল ডাক্তার গণ তাদের নিজ নিজ দায়িত্বে মানুষের সেবাই নিয়োজিত আছেন।
ডাঃ মিঠুন কুমার হালদার তার দায়িত্ববোধ থেকে করোনা ভাইরাসে আতঙ্কিত মানুষের সঠিক দিক নির্দেশনা, সরকারী স্বাস্থ্য সেবা সমূহ কি, কিভাবে মানুষ নিতে পারবে, সাধারণ জ্বর, স্বদি, কাশিতে আতঙ্কিত না হয়ে পরমর্শ সহ বিনামূল্যে ঔষধ সরবরাহ করছি। তিনি সবার কাছে আশীবাদ প্রার্থী। সবার তার জন্য আশীর্বাদ করবেন। তিনি যেন এই ভাবে সুস্থ থেকে মানুষের সেবা করতে পারে।






মন্তব্য