করোনা সংক্রমন ঠেকাতে আজ থেকে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে অঘোষিত লকডাউন। অতি জরুরি বা প্রয়োজন ছাড়া কাউকে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করতে বা বের হতে দেয়া হচ্ছে না। বুধবার দুপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমন কঠোর অবস্থান নিয়ে কাজ শুরু করেছে।
এছাড়াও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে জরুরি সেবা বাদে রিকশা ও মোটর সাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত। তবে অতি জরুরি পরিষেবা গুলো এর আওতামুক্ত থাকবে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঠাকুরগাঁও লোকজন যেন অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের না হয় এবং প্রবেশ ও বের হতে না পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের নির্দেশনামতে এ সিদ্বান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, ইউনিয়ন পর্যায়ও চেয়ারম্যানদেরকে নির্দেশনা দেয়া হয়েছে ইউপি সীমান্তবর্তী এলাকা গুলো বাঁশ দিয়ে সীমানা সুরক্ষিত করতে। এবং সেখানে গ্রাম পুলিশ মোতায়েন করারও নির্দেশনা দেয়া হয়েছে।




.jpg)

মন্তব্য