শিবচর উপজেলার ভান্ডারীকান্দি গ্রামে আজ সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার দুপুরে শিবচর উপজেলার ভান্ডারীকান্দি এলাকায় ইট বোঝাই মাহেন্দ্র গাড়ি ও একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী ইব্রাহিম খান (১৯) নিহত হন।
নিহত ইব্রাহিম খান বাঁশকান্দি ইউনিয়নের চর শেখপুর গ্রামের মোজাম্মেল হক খানের ছেলে।
শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেন।




.jpg)

মন্তব্য