ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথ পুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির উপকার ভোগীর তালিকা তৈরিতে অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে হতদরিদ্ররা বিক্ষোভ প্রতিবাদ ও ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে।
রোববার সকাল ১১টায় ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই শতাধিক সুবিধা বঞ্চিত নারী-পুরুষ মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদ কাযার্লয় ঘেরা করে। পরে আন্দোলন কারী বিক্ষুদ্ধ হয়ে অফিসে তালা দিয়ে প্রায় ৩ ঘন্টা ইউপি চেয়ারম্যান-মেম্বারদের কে অবরুদ্ধ করে রাখে। এ খবর পেয়ে পুলিশ হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
বাসুদেব পুর গ্রামের রমেশ রায় অভিযোগ করে বলেন তিনি এই কর্মসুচি শুরু হওয়ার পর থেকে সুবিধাভোগ করছেন। তবে তাকে জানিয়ে ওয়ার্ড মেম্বার অন্য ব্যক্তির কাছে ১২শ টাকা নিয়ে নতুন তালিকা থেকে তার নাম বাদ দেয় । জগনাথ পুর গ্রামের মরিয়ম একই অভিযোগ তুলে বলেন, ২ হাজার নিয়েছিল জামাল মেম্বার ১০টাকা মূল্যের কার্ড দেয়ার সময়।
এবার আরও ২ হাজার টাকা চায়-কিন্তু দিতে পারেনি । এজন্য আমার নাম বাদ দিয়েছে। একই এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সুরুজ মিয়ার অভিযোগ চেয়ারম্যান-মেম্বার যোগসাজসে এই দুর্নীতি করা হয়েছে। এর সত্যতা স্বীকার করে বলেন ওয়ার্ড মেম্বার মো. বাবুল হোসেন আমি ছাড়া সবাই দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি বলেন প্রকৃত হতদরিদ্রদের বাদ দিয়ে টাকা নিয়ে পছন্দের ব্যক্তিদের নাম অন্ত্রভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলাল বলেন এসব অভিযোগ সাজানো, ও উদ্দেশ প্রণোদিত। তিনি বলেন সম্প্রতি ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে যারা হেরেছেন তারাই তাকে হেনস্থা করতে মাঠে নেমেছেন ।




.jpg)

মন্তব্য