চরভদ্রাসনে কর্মহীনদের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ

  • চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
  • শনিবার, ২৮ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসনে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে গোল বৃত্তের মাধ্যমে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চরভদ্রাসন ইউনিয়ন পরিষদে শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা যায় দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় হতে চরভদ্রাসন উপজেলার জন্য জিআর ৬ মেট্রিকটন চাউল ও নগদ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।এর মধ্য হতে চরভদ্রাসন বাজারের দোকান বন্ধ রাখার কারণে কর্মহীন হয়ে পরা ক্ষুদ্র ব্যবসায়ী, শারীরীক প্রতিবন্ধী, দিন মজুর এমন ৫০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় তাদের প্রত্যেককে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাউল, ১ কেজি সয়াবিন তেল দেওয়া হয়।

এছাড়া তাদের হাতে শিশু খাদ্য হিসেবে ১ কেজি করে গুড়ো দুধ ও সদর ইউপি সদস্য বোরহান মোল্যার ব্যক্তিগত তহবিল হতে দেওয়া ৫০ টি মাক্স পৌঁছে দেন ইউএনও। এ সময় তিনি করোনা সম্পর্কিত বিষয়ে সচেতনামূলক বক্তব্য রাখেন ও পর্যায়ক্রমে সব ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হবে বলে জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার,থানা পরিদর্শক(তদন্ত) মো. আব্দুল গাফফার,সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান প্রমুখ।

মন্তব্য