সালথায় আ'লীগ নেতা ফকির মিয়ার মাক্স বিতরণ

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • শুক্রবার, ২৭ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুক উজ্জামান ফকির মিয়ার উদ্যোগে এক হাজার মাক্স বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার ভাওয়াল বাজার, উপজেলা সদরের মাছ বাজার, ফল বাজার, পিয়াজ বাজার, মসজিদের মুসল্লীসহ বিভিন্ন এলাকায় এসব মাক্স বিতরণ করেন।

এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন মিয়া উপস্থিত ছিলেন। মাক্স বিতরণকালে ফারুক উজ্জামান ফকির মিয়া এলাকার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান করেন।

মন্তব্য