ঝিনাইদহে সম্প্রীতি একতারা উৎসব অনুষ্ঠিত

  • ঝিনাইদহ প্রতিনিধি:
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

‘‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’’ এ শ্লোগানে ঝিনাইদহের সম্প্রীতি একতারা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার হরিনাকুন্ডু উপজেলার ক্রিড়া সংস্থার মাঠে এ উৎসবের আয়োজন করে ঝিনাইদহ থিয়েটার ও লালন পরিষদ।

অনুষ্ঠানের শুরুতে ক্রিড়া সংস্থার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একতারা মোড় হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে একতারা উৎসবের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মঞ্চকুসুম শিমুল ইউসুফ, ঝিনাইদহ থিয়েটারে সভাপতি একরামুল হক লিকুসহ সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ ও লালন অনুসারীরা বক্তব্য রাখেন।
পরে ঝিনাইদহ, কুষ্টিয়া, রাজশাহী, বাগেরহাট ও পশ্চিমবঙ্গ থেকে আসা লালন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

মন্তব্য