সালথার কিত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সালথা প্রতিনিধি:
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ৬৯নং কিত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কতৃপক্ষ।

অত্র বিদ্যালয়ের সভাপতি মো. আশরাফুল হাসান আশরাফের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধণ করেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।

অনুষ্ঠানে অন্যান্যাদের উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হাসান (লিটু), সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, সহকারী শিক্ষক সে‌লিনা পারভীন, সালথা উপজেলা যুবলীগের সহসভাপ‌তি ওয়া‌সিম জাফর, যুবলীগ নেতা মো. সোহেল মাহমুদ, আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ওহিদুজ্জামান (ওহিদ), উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. বাকি বিল্লাহ প্রমুখ।

মন্তব্য